Walkie Talkie License Process in Bangladesh 2026 | Where to Apply, BTRC Fees & Complete Guide

বাংলাদেশে Walkie Talkie (Two-Way Radio) লাইসেন্স — আপনি কি জানেন কতটা জটিল এই প্রক্রিয়া?
2০২৬ সালে BTRC-র নতুন নির্দেশিকা অনুযায়ী ওয়াকিটকি লাইসেন্সের আবেদন প্রক্রিয়া আগের চেয়ে আরও কঠোর হয়েছে। NSI ও DGFI-র Security Clearance বাধ্যতামূলক হয়েছে। ভুল document দিলে reject হওয়ার ঝুঁকি আছে।
এই গাইডে আমরা real experience থেকে সম্পূর্ণ প্রক্রিয়া step-by-step ব্যাখ্যা করেছি — কোন document লাগে, কত খরচ, কতদিন সময় লাগে এবং কোন ভুলে reject হয়।
⚠️ বিনা লাইসেন্সে ওয়াকিটকি ব্যবহার করলে টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী ১০ বছরের জেল এবং ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাধারণত হাই-ফ্রিকোয়েন্সি ওয়াকিটকির অনুমতি দেওয়া হয় না। তবে দাপ্তরিক কাজের জন্য নিচের প্রতিষ্ঠানগুলো BTRC License-এর জন্য আবেদন করতে পারে:
- সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান (Govt. & Semi-Govt. Organizations)
- সিকিউরিটি কোম্পানি বা নিরাপত্তা সংস্থা (Security Services)
- গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি (RMG Sector)
- কনস্ট্রাকশন ও ডেভেলপার কোম্পানি (Construction Firms)
- হসপিটাল, হোটেল ও কর্পোরেট অফিস

বাংলাদেশে ওয়াকিটকি লাইসেন্স কোথায় পাওয়া যায়? (Where to Obtain a Walkie Talkie License in Bangladesh)
বাংলাদেশে বাণিজ্যিকভাবে Walkie Talkie বা Two-Way Radio ব্যবহার করতে চাইলে লাইসেন্স প্রদান করে শুধুমাত্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (Bangladesh Telecommunication Regulatory Commission – BTRC)।
অনেকেই Google-এ “Where to Obtain a Walkie Talkie License in Bangladesh” বা “Two-Way Radio License Bangladesh” লিখে সার্চ করেন। সহজ উত্তর হলো—BTRC-এর Spectrum Management Division এই লাইসেন্স আবেদন গ্রহণ, যাচাই এবং অনুমোদনের দায়িত্ব পালন করে।
পেশাদার কাজে UHF, VHF অথবা SBR Walkie Talkie ব্যবহার করতে চাইলে BTRC-এর অনুমোদন নেওয়া আইনিভাবে বাধ্যতামূলক।
সাধারণত বাংলাদেশে ওয়াকিটকি লাইসেন্স পাওয়ার দুটি প্রধান উপায় রয়েছে:
১. সরাসরি বিটিআরসি (BTRC)-তে আবেদন
যেসব প্রতিষ্ঠানের নিজস্ব টেকনিক্যাল বা রেগুলেটরি টিম রয়েছে, তারা সরাসরি বিটিআরসি-র নির্ধারিত ফর্মে আবেদন করতে পারেন। এই প্রক্রিয়ায় সাধারণত আবেদনপত্র জমা দেওয়া, এনএসআই/ডিজিএফআই-র সিকিউরিটি ক্লিয়ারেন্স (Security Clearance) এবং ডিমান্ড নোট অনুযায়ী সরকারি ফি জমা দিয়ে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন লেটার (Frequency Allocation Letter) সংগ্রহ করতে হয়।
২. অনুমোদিত ভেন্ডর বা সাপ্লায়ারের মাধ্যমে আবেদন (Apply Through Authorized Supplier)
অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান অভিজ্ঞ ভেন্ডর বা সাপ্লায়ারের মাধ্যমে আবেদন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, লাইসেন্স প্রক্রিয়ায় বিভিন্ন টেকনিক্যাল ডকুমেন্টেশন, ফ্রিকোয়েন্সি প্ল্যানিং এবং বিটিআরসি-র সাথে নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয়।
ওয়াকিটকি সেবা (Walkie Talkie Sheba) আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা থেকে শুরু করে বিটিআরসি-র চূড়ান্ত লাইসেন্স সংগ্রহ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রফেশনাল সহায়তা প্রদান করে।
আপনার প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স প্রয়োজন?
📞 কল করুন: 01312663333
লাইসেন্সের ধরণ — SBR vs. PMR
বিটিআরসি সাধারণত দুই ধরনের ওয়াকিটকি লাইসেন্স প্রদান করে।
১. SBR (Short Business Radio) License
এটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে প্রচলিত লাইসেন্স।
- Best for: বিল্ডিং, ফ্যাক্টরি, শপিং মলের মতো short-range communication
- Frequency: 245–246 MHz (BTRC নির্ধারিত)
- Power Output: 01 Watt
- Restrictions: কালো রঙের ওয়াকিটকি সম্পূর্ণ নিষিদ্ধ — হলুদ, নীল বা ছাই রঙের সেট ব্যবহার করতে হবে
- Equipment: কোনো Repeater বা Base Station বসানো যাবে না
২. PMR (Private Mobile Radio) License
PMR লাইসেন্স মূলত বড় পরিসরের নেটওয়ার্ক বা সরকারি সংস্থার জন্য দেওয়া হয়। এর আওতায় দুটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা যায়:
UHF (Ultra High Frequency)
- Frequency: 400–470 MHz
- Power Output: 04 Watt
- Best for: শহর এলাকায় মাঝারি থেকে দীর্ঘ দূরত্বের যোগাযোগ
VHF (Very High Frequency)
- Frequency: 136–174 MHz
- Power Output: 04 Watt
- Best for: খোলা মাঠ, বন্দর বা বড় শিল্প এলাকা
PMR-এর সুবিধা:
- যেকোনো কালার বা ব্র্যান্ডের সেট ব্যবহার করা যায়
- Repeater বা Base Station বসানো যাবে
- নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বরাদ্দ পাওয়া যায় — interference কম
| Feature | SBR | PMR |
|---|---|---|
| Coverage | Short Range | Medium–Long Range |
| Frequency | 245–246 MHz | UHF / VHF |
| Repeater | No | Yes |
| Device Color Restriction | Yes | No |
| Best For | Office, Hotel | Factory, Large Sites |
SBR ও PMR লাইসেন্সের বিস্তারিত পার্থক্য জানতে এখানে ক্লিক করুন।
প্রয়োজনীয় কাগজপত্র — Required Documents
আইনি নথিপত্র:
- Trade License: হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (অবশ্যই current year-এর মেয়াদী হতে হবে)
- TIN & BIN Certificate: কোম্পানির E-TIN এবং VAT/BIN রেজিস্ট্রেশন সার্টিফিকেট — ২০২৪ থেকে BIN বাধ্যতামূলক
- NID Copy: মালিক অথবা ট্রেড লাইসেন্স ধারীর জাতীয় পরিচয়পত্র
- Income Tax Certificate: সর্বশেষ অর্থবছরের আয়কর সনদ অথবা রিটার্ন জমার Acknowledgement Receipt
- Incorporation Certificate (RJSC): লিমিটেড কোম্পানি হলে Memorandum এবং RJSC থেকে প্রাপ্ত Incorporation Certificate বাধ্যতামূলক
কারিগরি ও আবেদন সংক্রান্ত:
- BTRC Application Form: BTRC নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ ও স্বাক্ষরিত
- Application Letter: কোম্পানির নিজস্ব Letterhead-এ BTRC বরাবর আবেদনপত্র
- Network Plan: ওয়াকিটকি কোন location বা area-তে ব্যবহার হবে তার map বা layout plan
- Technical Specification (Brochure): যে brand বা model ব্যবহার করতে চান তার original technical catalogue
গুরুত্বপূর্ণ: আবেদনপত্র ও সমস্ত supporting document ইংরেজিতে হতে হবে। অন্য ভাষায় থাকলে যোগ্য অনুবাদক কর্তৃক প্রত্যয়িত ইংরেজি অনুবাদসহ মূল document-এর কপি জমা দিতে হবে।
লাইসেন্স ফি ও খরচ — BTRC Walkie Talkie License Fee 2026
(সরকারি ফি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। নিচে আনুমানিক ধারণা দেওয়া হলো)
| Fee Type | Amount (টাকা) | Remarks |
|---|---|---|
| BTRC Application Fee | ৳ ৬,৩২৫ | এককালীন ফি |
| Frequency Charge (SBR) | ৳ ১,০৯২.৫ | প্রতি সেট, প্রতি বছর |
| Frequency Charge (PMR/UHF/VHF) | ৳ ৬,৮৪৩ | প্রতি সেট, প্রতি বছর |
লাইসেন্স প্রসেসিং ধাপ — Step-by-Step Guide
সঠিক নিয়ম না জানলে লাইসেন্স পেতে অনেক সময় লাগে। প্রক্রিয়াটি মূলত ৫টি ধাপে সম্পন্ন হয়:
Step 1 — আবেদন জমা: BTRC-র নির্ধারিত ফর্মে সমস্ত document সহ আবেদন জমা দেওয়া।
Step 2 — Security Clearance: NSI বা DGFI আবেদনকারীর তথ্য যাচাই করে BTRC-তে রিপোর্ট পাঠায়। এটি সবচেয়ে সময়সাপেক্ষ ধাপ।
Step 3 — Demand Note: Security Clearance পাওয়ার পর BTRC পেমেন্টের জন্য Demand Note ইস্যু করে। Demand Note পাওয়ার ১৫ দিনের মধ্যে Pay-order জমা দিতে হয়।
Step 4 — Payment ও NOC: ব্যাংকে ফি জমা দেওয়ার পর Import Permission বা NOC পাওয়া যায়। বিদেশ থেকে device আমদানিতে এই NOC বাধ্যতামূলক।
Step 5 — Final License: Authorized vendor থেকে device কেনার পর BTRC-তে দেখিয়ে চূড়ান্ত Frequency Allocation Letter (Final License) সংগ্রহ করতে হয়।
বাস্তব BTRC ডকুমেন্ট — আমাদের অভিজ্ঞতা থেকে
লাইসেন্স প্রক্রিয়ায় BTRC মূলত ৩ ধরনের document issue করে। নিচে আমাদের client-দের actual document (তথ্য blur করা) দেখানো হলো:






BTRC আবেদন Reject হওয়ার ৫টি সাধারণ কারণ
১. মেয়াদোত্তীর্ণ Trade License জমা দেওয়া সবসময় current year-এর valid Trade License দিন। পুরনো license দিলে সরাসরি reject হবে।
২. BIN Certificate না দেওয়া ২০২৪ থেকে BIN বাধ্যতামূলক। VAT registration না থাকলে আবেদনের আগেই করুন।
৩. কালো রঙের device কিনে SBR license চাওয়া SBR-এ কালো device নিষিদ্ধ। লাইসেন্সের আগে device কিনলে পরে license পাওয়া যাবে না।
৪. Frequency Request Form ভুল পূরণ Technical form-এ device model, watt ও frequency সঠিক না হলে BTRC reject করে।
৫. Limited Company-র RJSC document না দেওয়া Proprietorship আর Limited Company-র document আলাদা। Limited Company হলে RJSC Incorporation Certificate বাধ্যতামূলক।
লাইসেন্স Renewal কীভাবে করবেন?
BTRC লাইসেন্স প্রতি বছর ৩১ ডিসেম্বরের আগে renew করতে হয়। Renewal না করলে জরিমানা এবং লাইসেন্স বাতিলের ঝুঁকি।
Renewal-এ যা লাগে:
- আগের বছরের লাইসেন্স কপি
- আপডেট Trade License
- Frequency charge payment
- Demand Note অনুযায়ী Pay-order
⚠️ গুরুত্বপূর্ণ: Renewal-এর Demand Note প্রতি বছর ১৫ ডিসেম্বরের মধ্যে না পেলে BTRC Spectrum Division-এ সরাসরি যোগাযোগ করুন।
Frequently Asked Questions
প্রশ্ন ০১: ওয়াকিটকি লাইসেন্স নবায়ন করার নিয়ম কী এবং কতদিন পর পর করতে হয়?
BTRC থেকে প্রাপ্ত ওয়াকিটকি লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্ধারিত ফি জমা দিয়ে নবায়নের আবেদন করতে হয়। সঠিক সময়ে নবায়ন না করলে জরিমানাসহ লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকে।
প্রশ্ন ০২: ওয়াকিটকি লাইসেন্স কি এক জেলা থেকে অন্য জেলায় ব্যবহার করা যায়?
এটি লাইসেন্সের category-র ওপর নির্ভর করে। SBR লাইসেন্স সাধারণত নির্দিষ্ট এলাকার জন্য দেওয়া হয়। সারা বাংলাদেশে ব্যবহারের প্রয়োজন হলে আবেদনের সময় সেটি উল্লেখ করতে হয় — BTRC সেই অনুযায়ী frequency ও permission বরাদ্দ দেয়।
প্রশ্ন ০৩: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রক্রিয়ায় কি পার্থক্য আছে?
মূল প্রক্রিয়া একই, তবে document-এ পার্থক্য আছে। সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের NOC প্রয়োজন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে Trade License, VAT এবং TIN সার্টিফিকেট বাধ্যতামূলক।
প্রশ্ন ০৪: একটি লাইসেন্সের অধীনে সর্বোচ্চ কতটি হ্যান্ডসেট ব্যবহার করা যায়?
সেটের সংখ্যা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে। আবেদনের সময় যতটি সেটের জন্য অনুমতি চাওয়া হবে এবং BTRC অনুমোদন দিলে ততটি সেট ব্যবহার করা যাবে। পরবর্তীতে সংখ্যা বাড়াতে চাইলে পুনরায় আবেদন করতে হবে।
প্রশ্ন ০৫: Frequency Interference হলে করণীয় কী?
অনুমোদিত channel-এ অন্য কারো কথা শোনা গেলে বা signal-এ সমস্যা হলে দ্রুত vendor বা সরাসরি BTRC-কে লিখিতভাবে জানাতে হবে। BTRC বরাদ্দকৃত frequency চেক করে প্রয়োজনীয় technical সমাধান বা নতুন frequency বরাদ্দ দেবে।
লাইসেন্স প্রক্রিয়ায় সাহায্য দরকার?
Walkie Talkie Sheba ২০১৫ সাল থেকে ৬৮০+ প্রতিষ্ঠানের BTRC লাইসেন্স সম্পন্ন করেছে। Demand Note থেকে Frequency Allocation পর্যন্ত সব আমরা handle করি।
📞 01312-663333 ✉️ [email protected]
About Walkie Talkie Sheba
Related Posts
Types of Walkie-Talkies Explained: UHF, VHF, SBR, DMR & PoC
Choosing the wrong type of walkie-talkie is one of the most expensive mistakes a business can make. A radio perfect...
Real Walkie Talkie Range in Bangladesh: What Manufacturers Don’t Tell You
Buy any walkie-talkie from an online store, and you'll see range claims like "5 km," "8 km," or even "10...
How Does a Walkie Talkie Work? — Complete Guide (2026)
If you have ever pressed a button, spoken into a small radio, and heard your voice instantly on another device...
What Is a Walkie Talkie? A Complete Beginner’s Guide (2026
Walkie talkies have remained one of the most reliable communication tools for businesses, security teams, emergency responders, factories, hotels, construction...
Best Walkie Talkie for RMG Garments Factory in Bangladesh & Price 2026
Field Tested: Savar, Gazipur & Ashulia Garments Zones, March 2026 Note: This is a Supporting Article in our Industrial Communication Series. For a...
4G PoC vs Traditional Walkie Talkie 2026 – Which One Is Right for You?
Why This Comparison Matters Most in 2026 Bangladesh's professional communication sector is standing at a major crossroads in 2026. On one...
Construction Site Walkie Talkie Price in BD 2026
Construction Site Walkie Talkie Price in BD 2026 – VHF Guide for Crane Operators & Supervisors This is a supporting guide. For...
Security Guard Walkie Talkie Price in BD 2026 – Top 5 Best Models & Complete Buying Guid
Tested: Dhaka Security Sites March 2026 – Security guard walkie talkie price in BD searches explode with 10k+ monthly hits! In Dhaka malls...
Authorized Walkie-Talkie Supplier in Bangladesh Walkie Talkie Sheba
Why "Walkie Talkie Sheba" is the Most BTRC Trusted Authorized Walkie-Talkie Supplier in Bangladesh Seamless communication is the backbone of any...
