January 29, 2026
Blog
Walkie Talkie License Process in Bangladesh & BTRC Guidelines (বিটিআরসি লাইসেন্স গাইডলাইন)
বাংলাদেশে নিরাপত্তা এবং দ্রুত যোগাযোগের জন্য ওয়াকিটকি (Walkie Talkie) বা Two-Way Radio একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। তবে, বাংলাদেশে BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission) এর লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার বা আমদানি করা সম্পূর্ণ অবৈধ।
বিনা লাইসেন্সে ওয়াকিটকি ব্যবহার করলে টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী ১০ বছরের জেল এবং ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তাই আপনার প্রতিষ্ঠানের জন্য বৈধ উপায়ে Walkie Talkie License সংগ্রহ করা অত্যন্ত জরুরি।
Who Can Apply for a Walkie Talkie License? (কারা আবেদন করতে পারবেন)
বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য সাধারণত হাই-ফ্রিকোয়েন্সি ওয়াকিটকির অনুমতি দেওয়া হয় না। তবে দাপ্তরিক কাজের জন্য নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলো BTRC License এর জন্য আবেদন করতে পারে:
- সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান (Govt. & Semi-Govt. Organizations).
- সিকিউরিটি কোম্পানি বা নিরাপত্তা সংস্থা (Security Services).
- গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি (RMG Sector).
- কনস্ট্রাকশন ও ডেভেলপার কোম্পানি (Construction Firms).
- হসপিটাল, হোটেল ও কর্পোরেট অফিস। (Hospital, Hotel, Corporate)
Types of Licenses: SBR vs. UHF/VHF (লাইসেন্সের ধরণ)
বিটিআরসি সাধারণত দুই ধরণের ওয়াকিটকি লাইসেন্স প্রদান করে।
1. SBR (Short Business Radio) License
এটি সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য দেওয়া হয়।
- Best for: Short-range communication (বিল্ডিং, ফ্যাক্টরি, শপিং মল)
- Frequency: (245–246 MHz) বিটিআরসি নির্ধারিত ফ্রিকোয়েন্সি।
- Power Output: 01 Watt (বিটিআরসি নির্ধারিত পাওয়ার আউটপুট)
- Restrictions: এই লাইসেন্সে কালো রঙের (Black Color) ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ। আপনাকে অবশ্যই রঙিন সেট (হলুদ, নীল, ছাই ইত্যাদি) ব্যবহার করতে হবে
- Equipment: কোনো রিপিটার বা বেজ স্টেশন বসানো যাবে না
2. UHF/VHF (Ultra High frequency/Very High frequency) License
- Best for: সরকারি সংস্থা বা বড় পরিসরের নেটওয়ার্ক।
- Frequency: UHF – (400–470 MHz) / VHF – (136–174 MHz) একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেওয়া হয়।
- Power Output: 04 – Watt (বিটিআরসি নির্ধারিত পাওয়ার আউটপুট)
- Advantage: যেকোনো কালার বা ব্র্যান্ডের সেট ব্যবহার করা যায়।
- Equipment: রিপিটার বা বেজ স্টেশন বসানো যাবে।
SBR ও UHF/VHF লাইসেন্সের বিস্তারিত পার্থক্য জানতে এখানে ক্লিক করুন।
Required Documents for Walkie Talkie License (প্রয়োজনীয় কাগজপত্র)
Legal Documents (আইনি নথিপত্র):
- Trade License: হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (অবশ্যই মেয়াদী হতে হবে)।
- TIN & BIN Certificate: কোম্পানির ই-টিন (E-TIN) এবং ভ্যাট বা বিন (BIN) রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- NID Copy: মালিক অথবা ট্রেড লাইসেন্স ধারীর জাতীয় পরিচয়পত্র।
- Income Tax Certificate: সর্বশেষ অর্থবৎসরের আয়কর সনদপত্র অথবা রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র (Acknowledgement Receipt)।
- Incorporation Certificate (RJSC): লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এবং আরজেএসসি (RJSC) থেকে প্রাপ্ত ইনকর্পোরেশন সার্টিফিকেট।
Technical & Application Documents (কারিগরি ও আবেদন সংক্রান্ত):
- BTRC Application Form: বিটিআরসি নির্ধারিত লাইসেন্স আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ ও স্বাক্ষর করা।
- Application Letter: কোম্পানির নিজস্ব লেটারহেড প্যাডে বিটিআরসি বরাবর আবেদনপত্র।
- Network Plan: ওয়াকিটকিগুলো ঠিক কোন লোকেশনে বা এরিয়াতে ব্যবহার করা হবে তার ম্যাপ বা লে-আউট প্ল্যান।
- Technical Specification (Brochure): আপনি যে ব্র্যান্ড বা মডেলের ডিভাইস ব্যবহার করতে চাচ্ছেন তার অরিজিনাল টেকনিক্যাল ক্যাটালগ বা ব্রোশিওর।
⚠️ গুরুত্বপূর্ণ: আবেদনপত্র ও সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ইংরেজিতে হতে হবে। কোনো ডকুমেন্ট অন্য ভাষায় থাকলে একজন যোগ্য অনুবাদক কর্তৃক প্রত্যয়িত ইংরেজি অনুবাদসহ মূল ডকুমেন্টের কপি জমা দিতে হবে।
BTRC Walkie Talkie License Fee & Cost 2026 (লাইসেন্স ফি ও খরচ)
(বিদ্র: সরকারি ফি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। নিচে একটি আনুমানিক ধারণা দেওয়া হলো)
| Fee Type (সেবার ধরণ) | Amount (টাকা) | Remarks (মন্তব্য) |
|---|---|---|
| BTRC Application Fee | ৳ ৬,৩২৫ | একাকালীন ফি |
| Frequency Charge (SBR) | ৳ ১০৯২.৫ | প্রতি সেট, প্রতি বছর |
| Frequency Charge (UHF/VHF) | ৳ ৬,৮৪৩ | প্রতি সেট, প্রতি বছর |
Note: মোট খরচের সাথে সরকারি ভ্যাট (VAT) এবং ট্যাক্স যুক্ত হবে।
Step-by-Step License Processing Guide (লাইসেন্স প্রসেসিং ধাপ)
সঠিক নিয়ম না জানলে লাইসেন্স পেতে অনেক সময় লাগতে পারে। প্রক্রিয়াটি মূলত ৫টি ধাপে সম্পন্ন হয়:
- Step 1: বিটিআরসি-র নির্ধারিত ফর্মে আবেদন জমা দেওয়া।
- Step 2: Security Clearance (নিরাপত্তা ছাড়পত্র): এনএসআই (NSI) বা ডিজিএফআই (DGFI) আবেদনকারীর তথ্য যাচাই করে রিপোর্ট দেয়।
- Step 3: Demand Note: ক্লিয়ারেন্স পাওয়ার পর বিটিআরসি পেমেন্টের জন্য ডিমান্ড নোট ইস্যু করে।
- Step 4: Payment & NOC: ব্যাংকে ফি জমা দেওয়ার পর ইমপোর্ট পারমিশন বা এনওসি (NOC) পাওয়া যায়।
- Step 5: Final License: অনুমোদিত ভেন্ডর থেকে ডিভাইস কেনার পর বিটিআরসি-তে দেখিয়ে চূড়ান্ত লাইসেন্স নিতে হয়।
Our License Consultancy & Supply Services (আমাদের সেবা)
লাইসেন্স প্রসেসিং একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ। আপনার মূল্যবান সময় বাঁচাতে আমরা দিচ্ছি End-to-End Solution।
Why Choose Us?
✅ Hassle-free Processing: আবেদন থেকে শুরু করে লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত সব দায়িত্ব আমাদের।
✅ Correct Documentation: বিটিআরসি-র ফরম্যাট অনুযায়ী নির্ভুল ফাইল তৈরি।
✅ Best Device Supply: লাইসেন্স পাওয়ার পর আমরাই দিচ্ছি Motorola, Kenwood, Icom বা Baofeng এর অরিজিনাল ওয়াকিটকি।
✅ License Renewal: প্রতি বছর লাইসেন্স নবায়নের রিমাইন্ডার ও সাপোর্ট।
Get Your Legal Walkie Talkie Solution Today!
আপনার প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী ও বৈধ করতে আজই যোগাযোগ করুন।
📞 Mobile: 01312663333
📧 Email: contact@walkietalkiesheba.com
📍 Office: House: 763, Shorgo lane, West Shewrapara, Mirpur Dhaka-1216
About Golam Kibria
Leave a Reply Cancel reply
Related Posts
Blog
Authorized Walkie-Talkie Supplier in Bangladesh Walkie Talkie Sheba
Why "Walkie Talkie Sheba" is the Most BTRC Trusted Authorized Walkie-Talkie Supplier in Bangladesh
Seamless communication is the backbone of any successful business operation. Whether you are managing a bustling construction site in Dhaka, securing a corporate headquarters, organizing a massive outdoor event, or overseeing a sprawling garment factory, instant communication...
Continue Reading
Blog
SBR vs UHF/VHF License Comparison —পার্থক্য, খরচ ও আপনার ব্যবসার জন্য কোনটা সঠিক?
SBR vs UHF/VHF License Comparison —পার্থক্য, খরচ ও আপনার ব্যবসার জন্য কোনটা সঠিক?
আপনি কি নতুন ওয়াকি টকি কিনতে চাইছেন অথবা BTRC লাইসেন্সের জন্য আবেদন করার কথা ভাবছেন? তাহলে প্রথমেই আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে — SBR লাইসেন্স নেবেন, নাকি UHF/VHF (PMR) লাইসেন্স নেবেন?
অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এই দুটির পার্থক্য না বুঝেই ভুল ধরনের লাইসেন্স...
Continue Reading
Blog
IECEx/ATEX Certifications for using Walkie-Talkies in Bangladesh
Understanding IECEx/ATEX Certifications for Walkie-Talkies in Bangladesh
In the rapidly expanding industrial landscape of Bangladesh—from the bustling oil refineries in Chattogram to the high-tech pharmaceutical hubs in Gazipur—safety is the number one priority. If your team operates in environments where flammable gases, vapors, or combustible dust are present, standard communication tools...
Continue Reading
Blog
Walkie Talkie Software and CPS Programming 2026 Best Guide
In the world of professional communication, hardware is only half the battle. To get your two-way radios talking clearly, securely, and legally, you need the right Walkie Talkie Software.
Whether you are a security manager in Dhaka trying to sync your new Motorola sets, or a construction site...
Continue Reading

Comments (3)
[…] BTRC Compliance: In Bangladesh, all two-way radios must be approved by the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC). Even if a radio is ATEX-certified, it must still be legally imported and licensed through the BTRC website. […]
Most Helpful content for us.
[…] প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্ট দেখতে ক্লিক করুন (Required documents list) […]